ফেরার ম্যাচে ছিটকে গেলেন হেজেলউড
চোট কাটিয়ে এক ম্যাচের বিরতি দিয়ে ব্রিসবেন টেস্টে ফিরেছিলেন জশ হেজেলউড। নিজের ফেরার টেস্টে আবারও চোটে পড়েছেন ডানহাতি এই পেসার। পায়ের পেশির চোটে গ্যাবায় নামতে পারছেন না হেজেলউড। এমনকি ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুই টেস্ট থেকেও ছিটকে যেতে পারেন তিনি।