কিউইদের ১৪০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা
তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ওয়ানডেতে শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড। শেষ ম্যাচে পাত্তা পেল না নিউজিল্যান্ড। কিউইদের ১৪০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দলটি। যার কারণে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করল চারিথ আসালঙ্কার দল।