ইংল্যান্ড সফরে আইয়ারকে না দেখে হতাশ সৌরভ
চ্যাম্পিয়ন্স ট্রফি এবং সদ্য সমাপ্ত আইপিএলে দারুণ ফর্মে থাকা সত্ত্বেও টেস্ট দলে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ারের। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে, ইংল্যান্ড সফরের মতো গুরুত্বপূর্ণ সিরিজে আইয়ারের মতো একজন ইনফর্ম ব্যাটারকে দলে রাখা উচিত ছিল।