করুনারত্নের বিদায়ী টেস্টের প্রথম দিনে বিবর্ণ শ্রীলঙ্কা
গলের স্পিন সহায়ক উইকেটে নিজেদের জাত আরও একবার চেনালেন নাথান লায়ন ও ম্যাথু কুনেমান। তাদের অসাধারণ বোলিংয়ের পরও দিনেশ চান্দিমাল ও কুশল মেন্ডিসের হাফ সেঞ্চুরিতে দুইশ পার করেছে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটে ২২৯ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা।