আমরা ক্রিকেটার—অভিনেতা বা সুপারস্টার নই, তারকা সংস্কৃতি নিয়ে অশ্বিন
জসপ্রিত বুমরাহকে একপাশে সরিয়ে রাখলে বোর্ডার-গাভাস্কার সিরিজে বলার মতো কিছুই করে দেখাতে পারেননি ভারতের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া সফরে ভরাডুবি হওয়ার পর সুনীল গাভাস্কার, ইরফান পাঠানের মতো সাবেক ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটের ‘তারকা সংস্কৃতি’ বন্ধের দাবি তুলেছিলেন। সঞ্জয় মাঞ্জরেকারও সবসময় এমন তারকা সংস্কৃতির বিরোধিতা করে গেছেন। ভারতের ক্রিকেটে প্রতিটা প্রজন্মেই একজন করে নায়কের জন্ম হয়েছে।