পিএসএলে অধিনায়কত্ব পেলেন ল্যাবুশেন
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন দায়িত্ব পেয়েছেন মার্নাস ল্যাবুশেন। নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসমেন তাদের অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে অস্ট্রেলিয়ার এই টপ অর্ডার ব্যাটারকে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন দায়িত্ব পেয়েছেন মার্নাস ল্যাবুশেন। নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদ কিংসমেন তাদের অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে অস্ট্রেলিয়ার এই টপ অর্ডার ব্যাটারকে।
চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজে খেলতে পারেননি জশ হ্যাজেলউড। একই চোটে খেলা হয়নি ভারত ও শ্রীলঙ্কায় হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে। চোটে থেকে এখনো সেরে উঠতে না পারায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরুতে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার তারকা পেসারের। এমন প্রতিবেদন প্রকাশ করেছে কোডস্পোর্টস।
আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগের ওপর। কাবুলে বিমান হামলায় বহু মানুষের প্রাণহানির ঘটনার পর টুর্নামেন্ট ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সঙ্গে পাকিস্তান-আফগানিস্তান উত্তেজনা এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাত পরিস্থিতিও ভ্রমণ ব্যবস্থায় প্রভাব ফেলছে।
সাঞ্জু স্যামসন এবং রাজস্থান রয়্যালস- দুটি নাম যেন দীর্ঘদিন ধরেই একে অপরের পরিপূরক ছিল। একাধিক মৌসুমে দলের সঙ্গে পথচলায় স্যামসন নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির অন্যতম মুখ হিসেবে। তবে এবার সেই পুরোনো দলের বিপক্ষেই খেলতে নামবেন তিনি, যা স্বাভাবিকভাবেই বাড়তি মনোযোগ কাড়ছে।
ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট 'দ্য হান্ড্রেড' এর নিলামের আগে থেকেই ধারণা করা হচ্ছিল এই নিলামে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর ছায়া নিষেধাজ্ঞা থাকতে পারে। বিশেষ করে ভারতীয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান দলগুলোর মালিকানায় থাকায় এই আশঙ্কা করা হয়েছিল। তবে নিলামে তেমনটা হয়নি।
আইপিএলের এবারের আসরের পর্দা উঠছে ২৮ মার্চ থেকে। তবে চেন্নাই সুপার কিংস নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৩০ মার্চ। গৌহাটিতে সেদিন তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। নতুন আসর শুরুর আগে এরই মধ্যে ক্যাম্প শুরু করে দিয়েছে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা।
এবারের আইপিএলের পর্দা উঠছে সানরাইজার্স হায়দরবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে। তবে আইপিএলের আসর শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে হায়দরাবাদ। দলটির হয়ে টুর্নামেন্টের শুরুর দিকে খেলা হচ্ছে না অধিনায়ক প্যাট কামিন্সের।
মাত্র ১৪ বছর বয়সেই আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করে এবার আরো বড় রেকর্ডে চোখ বৈভব সূর্যবংশীর। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সূর্যবংশীকে জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে প্রশ্ন করেন, তিনটি রেকর্ডের মধ্যে কোনটি ভাঙতে চান, এক ওভারে ছয় ছক্কা, আইপিএলে দ্রুততম সেঞ্চুরি, নাকি আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর? সেখানেই সূর্যবংশী জানান ২৮ মার্চ শুরু হতে যাওয়া আইপিএল নিয়ে তার লক্ষ্যের কথা।
আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার বিরাট কোহলি। আগামী ২৮ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। এই টুর্নামেন্ট শুরুর আগে বেঙ্গালুরুর সর্বকালের সেরা একাদশ বেছে নিয়েছেন কোহলি। সেখানে দুইবারের আইপিএল জয়ী জশ হ্যাজেলউডের জায়গা হয়নি।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের জন্য নিবন্ধন করলেও অবিক্রিত ছিলেন শরিফুল ইসলাম। তবে টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দল পেয়েছেন বাংলাদেশের তারকা পেসার। ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন শরিফুল। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন ২৪ বছর বয়সি পেসার নিজেই।
প্রথম বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের ১০০ বলের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার খেলবে বার্মিংহ্যাম ফিনিক্সের হয়ে। দলটি নিলাম থেকে ১ লাখ পাউন্ডে বাংলাদেশের এই তারকাকে দলে ভিড়িয়েছে। এর পেছনে বড় অবদান রেখেছেন দলটির কোচ শেন বন্ড।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর শুরু হচ্ছে ২৬ মার্চ থেকে। টুর্নামেন্ট শুরুর আর খুব বেশি সময় নেই। তবে এর মধ্যেও বাধ্য হয়ে বেশ কিছু পরিবর্তন আনতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে।