ঢাকায় পা রাখলেন শোয়েব আখতার
গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ‘ঢাকা, আমি আসছি অনেক দিন পর’ লিখে জানান দিয়েছিলেন শোয়েব আখতার। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দিবাগত শনিবার মধ্যরাতে ঢাকায় পৌঁছান পাকিস্তানের কিংবদন্তি এই পেসার।
গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ‘ঢাকা, আমি আসছি অনেক দিন পর’ লিখে জানান দিয়েছিলেন শোয়েব আখতার। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দিবাগত শনিবার মধ্যরাতে ঢাকায় পৌঁছান পাকিস্তানের কিংবদন্তি এই পেসার।
আসরের শুরুর দিকে পরপর দুই ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন লিজেল লি। তবে টুর্নামেন্টের বাকি অংশ খুব একটা সফল হতে পারছিলেন না তিনি। তবে ফাইনালে সেই আক্ষেপ ঘুচিয়ে ৭৭ রানের অপরাজিত ইনিংসে হোবার্ট হারিকেন্সকে মেয়েদের বিগ ব্যাশের শিরোপা জেতালেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে ৩০ নভেম্বর। যদিও নিলামের আগেই নিজেদের গুছিয়ে নিয়েছে বিপিএলের এবারের আসরের নবাগত ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স। দেশি ক্রিকেটারদের মধ্যে তারা মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে নিয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। এর আগেও বোলিং নিষেধাজ্ঞায় রয়েছেন ভারতীয় অলরাউন্ডার দীপক হুদা। বর্তমানে তিনি ঘরোয়া ক্রিকেটে রাজস্থানের হয়ে খেলেছেন। আইপিএলের গত মৌসুমের মতো এবারও তিনি ‘সাসপেক্ট অ্যাকশন’ ক্যাটাগরিতেই আছেন।
ক্যারিয়ারের বেশিরভাগ সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলেছেন ফাফ ডু প্লেসি, মঈন আলীরা। তবে আগামী মৌসুমে তাদের দুজনের কাউকেই ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যাবে না। আইপিএলের বাদ দিয়ে ওই সময় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন তারা দুজন। ডেভিড উইলি মনে করেন, দল পাওয়ার নিশ্চয়তা ও বেশি ম্যাচ খেলার সুযোগ নিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মঈন-ডু প্লেসিরা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরের আগে মক অকশনের আয়োজন করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। গত মৌসুমের ন্যায় এবারই নিজের ইউটিউব চ্যানেলে মক নিলাম করেছেন ভারতের কিংবদন্তি এই স্পিনার। যেখানে টিম চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে সাড়ে তিন কোটি রুপিতে মুস্তাফিজকে কিনে নিয়েছে টিম বেঙ্গালুরু।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরে সিলেট টাইটান্সের হয়ে খেলবেন ইথান ব্রুকস। ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডারকে দলে নেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের পুরো মৌসুমেই পাওয়া যাবে ২৪ বছর বয়সি ব্রুকসকে।
বিপিএলে নিলামের আগেই নুরুল হাসান সোহান ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে সরাসরি চুক্তি করে রংপুর রাইডার্স। নিলাম থেকে লিটন দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদের মতো ক্রিকেটারদের দলে টানে ফ্র্যাঞ্চাইজি। বিদেশি ক্রিকেটারের ক্ষেত্রেও তারার মেলা বসিয়েছে রংপুর। খাওয়াজা নাফের পাশাপাশি সুফিয়ান মুকিমের সঙ্গে চুক্তি করে তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী মৌসুমে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলার কথা ছিল জিমি নিশামের। তবে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডারকে খেলতে দেখা যাবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। নোয়াখালীর চেয়ে বেশি পারিশ্রমিক দিয়ে নিশামকে দলে টেনেছে রাজশাহী।
সংযুক্ত আরব আমিরাতে চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন অ্যালেক্স হেলস। আইএল টি-টোয়েন্টি শেষ করেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসার কথা রয়েছে ইংল্যান্ডের সাবেক ওপেনারের। বিপিএল নিলামের আগেই হেলসের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ঢাকা ক্যাপিটালস। ২৬ ডিসেম্বর থেকে সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএল।
আসন্ন আইপিএল নিলামকে ঘিরে ফ্র্যাঞ্চাইজিগুলো প্রস্তুতি সম্পন্ন করেছে। খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেয়ার তালিকা প্রকাশের পর এখন নজর নিলামেই। তবে এই নিলাম অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ ড্যানিয়েল ভেট্টোরির জন্য একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের পর খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন, নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হিসেবে সৌম্য সরকারকে দেখতে চান। এখনো আলোচনা না হলেও বিপিএলের আগামী আসরে নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হতে রাজি আছেন সৌম্য। তবে অধিনায়কত্ব করলে নিজের খেলায় প্রভাব পড়বে কিনা সেটাও ভেবে মাথায় রাখছেন বাঁহাতি এই ওপেনার। অধিনায়কত্বের চেয়ে নিজের ব্যাটিংকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন তিনি।