রাসেলের ১২ নম্বর জার্সি অবসরে পাঠাল কলকাতা
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাদের অন্যতম সফল অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে সম্মান জানাতে তার ১২ নম্বর জার্সিকে স্থায়ীভাবে অবসর ঘোষণা করেছে। ফলে ভবিষ্যতে কেকেআরের কোনো ক্রিকেটার এই নম্বর ব্যবহার করবেন না।
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স তাদের অন্যতম সফল অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে সম্মান জানাতে তার ১২ নম্বর জার্সিকে স্থায়ীভাবে অবসর ঘোষণা করেছে। ফলে ভবিষ্যতে কেকেআরের কোনো ক্রিকেটার এই নম্বর ব্যবহার করবেন না।
রাজস্থান রয়্যালসের পর মালিকানা বদলের তালিকায় যোগ দিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও (আরসিবি)। ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছে আদিত্য বিরলা গ্রুপ নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। সংবাদমাধ্যম মানিকন্ট্রোল এই খবর প্রকাশ করেছে। দামের দিক থেকেও রাজস্থান রয়্যালসকে টেক্কা দিয়েছে বেঙ্গালুরু। গত বছর প্রথমবার আইপিএল জয়ের পরই মালিকানা বদলের এই বড় সিদ্ধান্ত সামনে এলো।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী আসরে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলার কথা ছিল স্পেন্সার জনসনের। কোয়েটার সঙ্গে সরাসরি চুক্তি করলেও পাকিস্তানের লিগে খেলা হচ্ছে না বাঁহাতি পেসারের। পিএসএল ছেড়ে আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন স্পেন্সার। স্বদেশি নাথান এলিসের বদলি হিসেবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে চুক্তি করেছেন তিনি। অস্ট্রেলিয়ান পেসারকে দলে নিতে চেন্নাইয়ের খরচ দেড় কোটি রুপি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ১১টি আসন খালি রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর শিরোপা উদযাপনের সময় পদদলিত হয়ে নিহত সমর্থকদের স্মরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
বিক্রি হয়ে গেল আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস। আমেরিকার ব্যবসায়ী কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থানের শতভাগ মালিকানা কিনে নিয়েছে। প্রায় ১.৬ বিলিয়ন মার্কিন ডলার বা ১৬৩ কোটি ডলারে সম্পন্ন হয়েছে এই চুক্তি।
জিম্বাবুয়ের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্নময় সময় কেটেছে ব্রায়ান বেনেটের। বিশ্বকাপে আলো ছড়িয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেলেন ডানহাতি এই ব্যাটার। ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন বেনেট। বিষয়টি নিশ্চিত করেছেন জাভেদ আফ্রিদি।
২০২৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইয়াশ দয়াল। পুরো আসরে ১৩ উইকেট নিয়ে বল হাতে দলের অন্যদের কাজ অনেকটাই সহজ করে দিয়েছিলেন তিনি। তবে ফাইনালের পর থেকেই তিনি মাঠের বাইরে। চলমান আইনি জটিলতার কারণেই তার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা আটকে আছে।
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) সামনে রেখে নিজেদের পরিকল্পনা স্পষ্ট করেছে গুজরাট টাইটান্স। দলটির প্রধান কোচ আশিষ নেহরা জানিয়েছেন, দল আগের মতোই নিজেদের খেলায় বিশ্বাস রেখে এগোতে চায়, শিরোপার দিকেই নজর রাখছে তারা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটানোর খুব কাজে পৌঁছে গিয়েছিলো পাঞ্জাব কিংস। মাত্র ছয় রানের ব্যবধানে শিরোপা জয়ের স্বাদ বঞ্চিত হয়ে ফিরতে হয়েছিলো তাদের। গত আসরে ফাইনাল পর্যন্ত পৌঁছানোর অনুপ্রেরণাকে কাজে লাগিয়েই এবার টুর্নামেন্ট শুরু করতে চান পাঞ্জাব কিংসের প্রধান কোচ রিকি পন্টিং। ফলাফলের দিকে বেশি মনোযোগ না দিয়ে নিজেদের পরিকল্পনার দিকে বেশি জোর দেবার মন্ত্রই শিষ্যদের দিচ্ছেন পন্টিং।
ভারত জাতীয় দলের ক্রিকেটারদের জন্য আগে থেকেই কিছু নির্দিষ্ট নিয়ম চালু করেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই), যা এবার আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলোকেও একই নির্দেশনা দেয়া হয়েছে, যেখানে সব ক্রিকেটারকে নির্ধারিত নিয়ম মেনে চলতে বলা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক সংঘাতের পাশাপাশি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তেও অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানে পিএসএলে খেলা নিরাপদ হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তার ঝুঁকি থাকলে বাংলাদেশের কেউ পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন না। এমন কিছুর ইঙ্গিত দিয়েছিলেন আমিনুল হক।
চেন্নাই সুপার কিংসের ‘হল অব ফেমে’ প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সুরেশ রায়না ও ম্যথু হেইডেন। রোববার ২২ মার্চ চিপাকে আয়োজিত এক অনুষ্ঠানে এই দুই কিংবদন্তি ক্রিকেটারের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটি।