সরাসরি চুক্তিতে দল পেলেন পাথিরানা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। এই নিলামে নাম দিয়েছেন শ্রীলঙ্কার ৫০ ক্রিকেটার। এর মধ্যে নাম রয়েছে শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। এই নিলামে নাম দিয়েছেন শ্রীলঙ্কার ৫০ ক্রিকেটার। এর মধ্যে নাম রয়েছে শ্রীলঙ্কার তারকা পেসার মাথিশা পাথিরানার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, শফিউল ইসলাম, মিজানুর রহমান, নিহাদউজ্জামান ও সানজামুল ইসলাম। বিসিবি প্রকাশিত নতুন তালিকায় এই দুজনের নাম নেই। ক্রিকফ্রেঞ্জির হাতে এসেছে সেই তালিকা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, আলাউদ্দিন বাবু, শফিউল ইসলাম, মিজানুর রহমান, নিহাদউজ্জামান, সানজামুল ইসলাম ও মোসাদ্দেক হোসেন সৈকত। বিসিবি প্রকাশিত নতুন তালিকায় এই ৭ জনের নাম নেই। ক্রিকফ্রেঞ্জির হাতে এসেছে সেই তালিকা।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আগামীকাল অনুষ্ঠিত হবে বিপিএলের নতুন আসরের নিলাম। তবে নিলামের খেলোয়াড় তালিকায় থাকবে না ফিক্সিংয়ে সন্দেহভাজন অন্তত ১০-১২ জন ক্রিকেটারের নাম। বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রাথমিক তালিকায় নাম থাকলেও শেষ পর্যন্ত এই ক্রিকেটারদের বাদ দেয়া হয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য সিলেট টাইটান্সের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সোহেল ইসলাম। শেখ জামালের পাশাপাশি রংপুর রাইডার্সের প্রধান কোচও ছিলেন তিনি। সোহেলের সঙ্গে সিলেটের কোচিং প্যানেলে জায়গা পেয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কাজ করা এক ঝাঁক দেশি কোচ।
ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে কয়েক বছর পর আবারও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম পদ্ধতি ফেরানো হয়েছে। আগামী ৩০ নভেম্বর রাজধানীর পাঁচ তারকা হোটেলে নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে বিপিএলের জন্য দল গোছাতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজি। দুজন করে দেশি ক্রিকেটারের পাশাপাশি অন্তত একজন এবং সর্বোচ্চ দুজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিরা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে খুলনা টাইগার্সের প্রধান কোচের দায়িত্বে ছিলেন তালহা জুবায়ের। তবে বিপিএলের আগামী মৌসুমে নোয়াখালী এক্সপ্রেসের সহকারী কোচ হিসেবে কাজ করতে দেখা যাবে বাংলাদেশের সাবেক পেসারকে। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিশ্বস্ত একটি সূ্ত্র।
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) আগামী আসরে গালফ জায়ান্টসের হয়ে খেলবেন মঈন আলী। সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্ট শেষে খানিকটা অবসর সময় কাটাতে হতো ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার। কারণ ডিসেম্বরের শেষের দিকে শুরু হতে যাওয়া সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগে দল পাননি তিনি। তবে মঈনের হাতে সুযোগ আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলবেন ক্যারিবিয়ান তারকা ওপেনার জনসন চার্লস। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে দলটি।
রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলবে নবাগত নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলের আগামী আসরের জন্য মেন্টর নিয়োগ দেয়ার কথা ভাবছে প্রথমবারের মতো দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া নোয়াখালী। মেন্টর হিসেবে দুজন বিদেশি সাবেক ক্রিকেটারের সঙ্গে আলোচনা করছে তারা।
আগামী ৩০ নভেম্বর বিকেল তিনটায় হোটেল রেডিসন ব্লুতে হবে বিপিএল নিলাম। বুধবার বিপিএল নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করে বিসিবি। সেখানে জানানো হয় ৬ দলের বিপিএল হবে এবার। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালীকে। ফ্র্যাঞ্চাইজিটি নোয়াখালী এক্সপ্রেস নামে অংশ নিচ্ছে বিপিএলে। সেখানেই ১৯ ডিসেম্বর থেকে বিপিএল শুরুর ঘোষণা দেয়া হয়।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। তবে দলটির প্রধান কোচ হিসেবে কে দায়িত্ব পালন করবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা।