আইপিএলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের পক্ষে ফ্লাওয়ার
আইপিএলের নতুন আসর শুরুর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম। শুরু থেকেই এই নিয়ম নিয়ে ক্রিকেটাঙ্গনে সমালোচনা ছিল, আর সময়ের সঙ্গে তা আরও জোরালো হয়েছে। তবে এই বিতর্কের মাঝেই নিয়মটির পক্ষে কথা বলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। তার মতে, আধুনিক ক্রিকেটে এটি একটি ইতিবাচক সংযোজন।