হাবিবুর সোহানের ঝড়ে রাজশাহীর জয়
রাজশাহী বিভাগের জন্য ১৭৩ রানের লক্ষ্যটা একেবারে সহজ ছিল না। তবে রাজশাহীর কাজটা সহজ করে দিয়েছেন হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেন। বিশেষ করে সোহানের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের ভিত পায় রাজশাহী। ম্যাচ জিততে বাকি কাজটা সেরেছেন প্রীতম কুমার ও এসএম মেহেরব হাসানরা। আলোকস্বল্পতায় খেলা শেষের আগে ডিএলএস মেথডে ১১ রানের জয় পেয়েছে রাজশাহী। ফলে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই হার দেখতে হলো খুলনা বিভাগকে।