নতুন ভূমিকায় বিপিএলে আসছেন শোয়েব আখতার
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই চোটে তৃতীয় ম্যাচে খেলতে পারেননি লঙ্কান তারকা লেগ স্পিনার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচে হেরে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা।
রোহিত শর্মাকে সরিয়ে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে নতুন নাম্বার ওয়ান ব্যাটার হয়েছেন ড্যারিল মিচেল। ১৯৭৯ সালে গ্লেন টার্নার সর্বশেষ কিউই ব্যাটার হিসেবে শীর্ষে উঠেছিলেন। ৪৬ বছর পর এই প্রথম কোনো নিউজিল্যান্ড ব্যাটার আইসিসির র্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন। নিউজিল্যান্ডের তারকা ব্যাটারদের মধ্যে মার্টিন ক্রো, কেন উইলিয়ামসন বা রস টেলর সবাই ছিলেন সেরা পাঁচে। তাদের কিন্তু কেউই কখনো এক নম্বরে উঠতে পারেননি।
পাকিস্তানের ব্যাটার বাবর আজমকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর ক্রিজ ছাড়ার আগে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেছিলেন তিনি। এ কারণে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছিল শ্রীলঙ্কা। এমন সময় ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান ছাড়তে চেয়েছিলেন শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার ও স্টাফ। বার্তা সংস্থা এএফপি জানায় শ্রীলঙ্কার অন্তত ৮ জন ক্রিকেটার দেশে ফিরতে পেয়েছিলেন।
রাওয়ালপিন্ডিতে সিরিজের শেষ ওয়ানডেতে পাঁচ ব্যাটার ভালো শুরু করেও কেউই অর্ধশতক ছুঁতে পারেনি শ্রীলঙ্কার। কম রানের পুঁজিতে তাদের বোলাররাও খুব একটা চাপ তৈরি করতে পারেননি। ফলে সহজ জয় পেয়েছে পাকিস্তান।
ড্রেসিং রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে সতীর্থরা দেখছিলেন বাবর আজমের অপেক্ষা। অবশেষে ৯৯ থেকে প্রামোদ মাদুশানের বল লেগ সাইডে পুল করে এক রান নিতেই পূর্ণ হলো তার সেঞ্চুরি। হাসিমুখে হাঁটু গেড়ে বসে সিজদাহ দিলেন তিনি। প্রায় আড়াই বছরের অপেক্ষা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে আবার শতকের দেখা পেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। তার এই সেঞ্চুরির দিনে বড় জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজও নিশ্চিত করেছে পাকিস্তান।
ইসলামাবাদে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলার পর থেকেই শ্রীলঙ্কার ক্রিকেটাররা দেশে ফেরার আকুতি জানিয়েছিলেন। কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তার দেশে ফেরার অনুরোধ জানান শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছে। এরপর বুধবার গভীর রাত পর্যন্ত খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, এসএলসি কর্মকর্তারা ও পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে বৈঠক চলে।
রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ছয় রানে হারিয়েছে পাকিস্তান। রোমাঞ্চকর এই ম্যাচে সুযোগ ছিল শ্রীলঙ্কার, কিন্তু একটি রিভিউ না থাকায় তা আর ব্যবহার করতে পারেনি তারা। যে জুটি শূন্য রানে ভাঙা যেত, সেটিই গড়ল ১৩৮ রান। আর হুসেইন তালাত শূন্য রানে আউট হতে পারতেন, তিনি খেললেন পঞ্চাশোর্ধ ইনিংস। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
চলতি বছরের জুনে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন শাদাব খান। সেই সিরিজের পর থেকেই মাঠের বাইরে আছেন তারকা অলরাউন্ডার। কয়েক মাসের পুনর্বাসন প্রক্রিয়া শেষে কাঁধের চোট কাটিয়ে ফিরতে যাচ্ছেন শাদাব। টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই পাকিস্তান দলে ফিরবেন তিনি। এমনটাই জানিয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
সাউথ আফ্রিকা সিরিজের আগে মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে শাহীন শাহ আফ্রিদিকে নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ক্রিকেট বোর্ড অবশ্য ডানহাতি উইকেটকিপার ব্যাটারকে সরানোর কারণ জানায়নি। রিজওয়ানের সঙ্গে যাতে মনোমালিন্য না হয় সেটা আগেই সেরে নেন শাহীন আফ্রিদি। শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে বাঁহাতি পেসার নিশ্চিত করেছেন, রিজওয়ানের সঙ্গে কথা বলেই ওয়ানডে দলের দায়িত্ব নিয়েছেন।
পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহর বাড়িতে সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লোয়ার দির জেলার মায়ার এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নাসিমের বাড়ির মূল ফটকে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায় আততায়ীরা।