কলম্বোতে পাকিস্তান, আর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ
অবশেষে নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩০ সেপ্টেম্বর ভারত এবং শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ।
অবশেষে নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৩০ সেপ্টেম্বর ভারত এবং শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ।
ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের। ক্রিকেটেও তার প্রভাব স্পষ্ট। গত বছরের ডিসেম্বরেই নির্ধারিত হয় নির্দিষ্ট সময় পর্যন্ত দুই দেশ একে অপরের মাটিতে খেলবে না। সেই অনুযায়ী, ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতে যাবে না পাকিস্তান। এরপর চলতি বছরের মে মাসে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় তৈরি হয়েছিল নতুন অনিশ্চয়তা।
দায়িত্ব নেয়ার মাত্র ছয় মাসের মাথায় পাকিস্তানের সাদা বলের কোচের পদ থেকে সরে দাঁড়ান গ্যারি কারস্টেন। সাউথ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার তখন তার আকস্মিক পদত্যাগের কারণ না জানালেও দীর্ঘদিন পর অবশেষে মুখ খুলেছেন।
পাকিস্তানের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমীর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। এর মধ্যে দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সব সম্পর্ক শেষ করলেন তিনি।
আগামী জুলাই ও আগস্টে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই দুটি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা হবে আগামী সপ্তাহেই। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন ও নির্বাচকরা সিনিয়রদের বাইরে রেখে তরুণদের সুযোগ দিতে চান।
পাকিস্তান জাতীয় দলের নির্বাচক প্যানেলে একটি পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে তারা জানিয়েছে ডেটা অ্যানালিস্ট হাসান চীমাকে সরিয়ে তার জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে উসমান হাশমিকে। তিনি নির্বাচক কমিটিকে সহায়তা করবেন কিন্তু দল নির্বাচনে তার আর কোনো ভূমিকা থাকবে না। সময় ভোট দেওয়ার অধিকার থাকবে না।
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতিগুলোর একটি— আইসিসি হল অব ফেমে যুক্ত হলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ম্যাথু হেইডেন ও সাউথ আফ্রিকার ইতিহাসের সফলতম অধিনায়ক গ্রায়েম স্মিথ।
পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হয়েই নিউজিল্যান্ডে সিরিজ হেরেছিলেন সালমান আলী আঘা। তবে পরের সিরিজেই পাল্টে যায় পাশার দান। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে প্রধান কোচ মাইক হেসন, পিসিবি সভাপতি মহসিন নাকভি এবং নির্বাচকদের মন জয় করে নিয়েছেন তিনি। যার ফলে পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক হতে যাচ্ছেন সালমান। এমন প্রতিবেদন প্রকাশ করেছে জিও নিউজ।
নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়ায় উৎকণ্ঠা বিরাজ করছিল বাংলাদেশ নারী দলের মাঝে। সমীকরণ মিলিয়ে থাইল্যান্ডকে হারাতে পারলেই দুইয়ে থাকা বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে ওঠে যেতো ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জিতলেও সমীকরণ মেলাতে পারেননি হেইলি ম্যাথিউসরা। ক্যারিবীয়রা ছিটকে যাওয়ার পর নিগার সুলতানা জ্যোতিকে ফোন করে বিশ্বকাপে জায়গায় করে নেয়ার খবর দেন ফাতিমা সানা।
পাকিস্তান সফরের প্রস্তুতির অংশ হিসেবে খেলা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। পাকিস্তান সফরে গিয়েও সাফল্যের দেখা মেলেনি লিটন দাস-তানজিদ হাসান তামিমদের। তিন ম্যাচের সবকটিতে হেরে শূন্য হাতে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। টানা দুই সিরিজ হারে ক্রিকেটারদের মানসিক অবস্থার অবনতি হয়েছে বলে মনে করেন মিনহাজুল আবেদীন নান্নু। এমন অবস্থা থেকে বেরিয়ে আসতে লিটনদের মনোবিদ দেখানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সাবেক নির্বাচক।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন শাহীন শাহ আফ্রিদি। বাঁহাতি পেসারের এমন পারফরম্যান্সে শিরোপাও জিতেছে লাহোর কালান্দার্স। পিএসএলে বল হাতে আলো ছড়ালেও বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না শাহীন আফ্রিদি। পাকিস্তানের পরের সিরিজ আগামী জুলাইয়ে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের বিপক্ষে, বাংলাদেশের মাটিতে।
দুই দেশের সমঝোতা অনুযায়ী ২০২৪-২০২৭ সালের চক্রে পাকিস্তানে আয়োজিত টুর্নামেন্টের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ভারত। একইভাবে ভারতে আয়োজিত টুর্নামেন্টের ম্যাচগুলো পাকিস্তানও খেলবে নিরপেক্ষ কোন ভেন্যুতে। সমঝোতা অনুযায়ী আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কার কলম্বোতে খেলবে পাকিস্তান।