নাইমের কাছে বাংলাদেশই এগিয়ে
সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারার রেশ কেটে ওঠার আগেই গত মাসে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সেই পাকিস্তানের বিপক্ষে এবার মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন লিটন দাসরা। পরিসংখ্যান পিছিয়ে থাকলেও সম্প্রতি শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি জেতা আত্মবিশ্বাস বাড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। জয়ের ধারায় থাকায় পাকিস্তানের বিপক্ষে নিজেদেরকেই এগিয়ে রাখছেন নাইম শেখ।