বিপিএলে ঢাকার মেন্টর হয়ে আসছি, আপনাদের সঙ্গে দেখা হবে: শোয়েব
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। বাংলাদেশে আসার জন্যে মুখিয়ে আছেন কিংবদন্তি এই ক্রিকেটার।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। বাংলাদেশে আসার জন্যে মুখিয়ে আছেন কিংবদন্তি এই ক্রিকেটার।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দুজন করে দেশি এবং বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ পাচ্ছে। সেই সুযোগটা কাজে নিয়ে দেশি ক্রিকেটার হিসেবে দুই স্পিনার শেখ মেহেদী ও তানভির ইসলামের সঙ্গে আগেই চুক্তি করেছে চট্টগ্রাম রয়্যালস। তাদের দুজনের সঙ্গে একজন বিদেশি স্পিনারও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। কক্সবাজারে দুই দলের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। সফরের পুরো সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি মালিকানা নবায়ন করেছে তিনটি দল। আগামী আরও দশ বছরের জন্য পিএসএলে থাকার ঘোষণা দিয়েছে লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই বিষয়টি নিশ্চিত করেছে।
আইসিসির অন্য সব টুর্নামেন্টের মতো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই গ্রুপে খেলতে দেখা যাবে ভারত ও পাকিস্তানকে। ক্রিকেটবিষয়ক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, গ্রুপপর্বে দুই দল মুখোমুখি হবে আগামী ১৫ ফেব্রুয়ারি, ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে।
রিপন মণ্ডল, রাকিবুল হাসানরা নিজেদের কাজটা ঠিকই করে দিয়েছিলেন। সাদ মাসুদের শেষের ক্যামিওর পরও দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান শাহীনসকে ১২৫ রানে আটকে দিয়েছিলেন তারা। সহজ লক্ষ্য তাড়ায় হাবিবুর রহমান সোহান ও জিসান আলম ভালো শুরুর আভাসও দিয়েছিলেন। তবে কয়েক ওভারের ব্যবধানে পাকিস্তানের স্পিনারদের ঘূর্ণিতে ছন্নছড়া হয়ে পড়ে বাংলাদেশ। ইয়াসির আলী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, আকবর আলীদের ব্যর্থতায় দিনে একটু আশা জাগালেন রাকিবুল হাসান ও এসএম মেহেরব। তারা দুজনে অবশ্য খেলাটা শেষ করতে পারেননি। মেহেরব ১৯ রানে ফেরার পর ২৪ রানে আউট হয়েছেন রাকিবুল।
জাতীয় দল ও বাইরে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারকে বিভিন্ন বিদেশি লিগে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে এনওসি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যদিও কদিন আগেই বিদেশি টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়ার বিষয়ে সব ধরনের এনওসি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল দেশটির ক্রিকেট বোর্ড।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি।
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই চোটে তৃতীয় ম্যাচে খেলতে পারেননি লঙ্কান তারকা লেগ স্পিনার। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচে হেরে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা।
রোহিত শর্মাকে সরিয়ে আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে নতুন নাম্বার ওয়ান ব্যাটার হয়েছেন ড্যারিল মিচেল। ১৯৭৯ সালে গ্লেন টার্নার সর্বশেষ কিউই ব্যাটার হিসেবে শীর্ষে উঠেছিলেন। ৪৬ বছর পর এই প্রথম কোনো নিউজিল্যান্ড ব্যাটার আইসিসির র্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন। নিউজিল্যান্ডের তারকা ব্যাটারদের মধ্যে মার্টিন ক্রো, কেন উইলিয়ামসন বা রস টেলর সবাই ছিলেন সেরা পাঁচে। তাদের কিন্তু কেউই কখনো এক নম্বরে উঠতে পারেননি।
পাকিস্তানের ব্যাটার বাবর আজমকে জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আউট হওয়ার পর ক্রিজ ছাড়ার আগে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেছিলেন তিনি। এ কারণে তার ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছিল শ্রীলঙ্কা। এমন সময় ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান ছাড়তে চেয়েছিলেন শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার ও স্টাফ। বার্তা সংস্থা এএফপি জানায় শ্রীলঙ্কার অন্তত ৮ জন ক্রিকেটার দেশে ফিরতে পেয়েছিলেন।