হেসনকে পাকিস্তানের গার্ডিয়ানের মতো আচরণ না করার পরামর্শ বাসিত আলীর
‘মাইক হেসনের হাতে ক্ষমতা আছে এবং সে ক্ষমতার অপব্যবহার করছে।’ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানের প্রধান কোচকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন বাসিত আলী। ওয়েস্ট ইন্ডিজ চলাকালীন আবারও হেসনের সমালোচনা করলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। সেই সঙ্গে কিউই কোচকে পাকিস্তানের ক্রিকেটের গার্ডিয়ান না হয়ে বরং সহায়ক হিসেবে কাজ করার পরামর্শ দিলেন বাসিত।