বিপিএল হৃদয়ের খুব কাছের, এটাই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়েছে: আমির
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই পরিচিত মুখ মোহাম্মদ আমির। ২০১৫-১৬ মৌসুম থেকেই বাংলাদেশের এই লিগ মাতিয়ে যাচ্ছেন পাকিস্তানের সাবেক এই পেসার। বিপিএলে পারফর্ম করেই জাতীয় দলের দুয়ার পুনরায় খুলেছিলেন তিনি। বিপিএলের প্রতি তাই ভীষণ কৃতজ্ঞ সিলেট টাইটান্সের এই পেসার।