পাকিস্তানের বিশ্বকাপ খেলা না খেলার সিদ্ধান্ত আগামী সপ্তাহে
ভারতের অনমনীয় অবস্থান এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তে বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান কড়া প্রতিক্রিয়া দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারে তারা।