ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য পাকিস্তানকে অনুরোধ শ্রীলঙ্কার
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানকে পুনর্বিবেচনার অনুরোধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে এই অনুরোধ জানানো হয়। আসন্ন বিশ্বকাপের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা, যেখানে সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় হওয়ার কথা ভারত-পাকিস্তান ম্যাচ।