পিএসএল শেষ ইমনের
কাঁধের চোটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন। গত ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আসিফ আলীর সঙ্গে মাঠেই সংঘর্ষ হয় ইমনের। এরপর কাঁধে আঘাত পান তিনি।
কাঁধের চোটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন পারভেজ হোসেন ইমন। গত ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আসিফ আলীর সঙ্গে মাঠেই সংঘর্ষ হয় ইমনের। এরপর কাঁধে আঘাত পান তিনি।
সাইড স্ট্রেইনের চোটে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন নাসিম শাহ। পাকিস্তানের তারকা পেসারের বদলি হিসেবে মুবাসির খানকে দলে নিয়েছে পিন্ডিজ। ইনস্টাগ্রাম পোষ্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আগের ম্যাচেই অভিষেক হয়েছে নাহিদ রানার। তবে সেই ম্যাচে তিনি ছিলেন নিষ্প্রভ। তবে দ্বিতীয় ম্যাচেই আসর রূপে ফিরিছেন বাংলাদেশের এই পেসার। একাই ৩ উইকেট তুলে নিয়ে পেশোয়ার জালমিকে উপহার দিয়েছেন দারুণ এক জয়।
করাচি কিংসের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কুশল মেন্ডিস। তার বিধ্বংসী ইনিংসে ভর করেই আগে ব্যাট করর ৩ উইকেটে ২৪৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করার পেশোয়ার জালমি। এরপর দলটির বোলাররা বাকি কাজ করেছেন। বিশেষ করে নাহিদ রানা ও শরিফুল ইসলাম দারুণ বোলিং করেছেন। নাহিদ ছিলেন দুর্দান্ত। তিনি একাই নেন ৩ উইকেট। পাশাপাশি শরিফুল নেন একটি উইকেট। ফলে করাচি অল আউট হয় মাত্র ৮৭ রানে। ১৫৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেশোয়ার।
মোহাম্মদ নাইম, আব্দুল্লাহ শফিকদের ব্যর্থতার পরও একশ ছুঁতে পেরেছিল লাহোর কালান্দার্স। তিনবারের চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে জেতার জন্য মোটেও যথেষ্ট ছিল না। একশ রান নিয়ে শাহীন আফ্রিদি-মুস্তাফিজুর রহমানদের লড়াইয়ের সুযোগও ছিল না। ডেভন কনওয়ের হাফ সেঞ্চুরির সঙ্গে মোহাম্মদ ফাইকের ঝড়ো ব্যাটিংয়ে ৯ উইকেটের সহজ জয়ই পেয়েছে ইসলামাবাদ। লাহোরের হারের দিনে বলার মতো কিছু করতে পারেননি মুস্তাফিজও। খানিকটা আঁটসাঁট বোলিং করলেও দুই ওভারে দুইটি বাউন্ডারি হজম করে খরচা করেছেন ১৬ রান। উইকেটের দেখাও মেলেনি বাংলাদেশের তারকা পেসারের।
হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে জয়ী অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। পেশোয়ারের হয়ে এদিন সর্বোচ্চ ৪৩ রানও বাবরের। তবুও সংবাদ সম্মেলনে বাবরকে লক্ষ্য করে করা হয় তীর্যক প্রশ্ন। বিরাট কোহলির সাথে তুলনার প্রসঙ্গ টেনে করা সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছুটা মেজাজও হারান বাবর।
পিএসএলে অভিষেকটা ভালো হয়নি নাহিদ রানার। পেশোয়ার জালমির জার্সিতে ৩ ওভারে ৩০ রান দিয়েছেন তিনি। নিজের প্রথম ম্যাচে উইকেটও নেই এই পেসারের। বাংলাদেশের আরেক পেসার শরিফুল দুই ওভারে ২১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে তাদের বিবর্ণ বোলিংয়ের দিনে ইফতিখার আহমেদের অলরাউন্ড পারফরম্যান্সে হায়দরাবাদ কিংসম্যানকে চার উইকেটে হারিয়েছে পেশোয়ার। আসরে তৃতীয় ম্যাচ খেলে এটি পেশোয়ারের দ্বিতীয় জয়। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাদের।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেবার কথা ভেবেছিলেন পাকিস্তানের ওপেনার ফখর জামান। পিএসএলে বল টেম্পারিং কান্ডে নিষিদ্ধ হওয়া এই ব্যাটার সেই সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আরো কিছুদিন পাকিস্তানের জার্সিতে এই ফরম্যাটে খেলা চালিয়ে যেতে চান তিনি।
ইনজুরির কারণে চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে ছিটকে গেছেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। তার পিএসএলের দল রাওয়াল পিন্ডিজের পক্ষ থেকে এই পেসারের ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। নাসিমকে হারানো বড় ধাক্কা পিএসএলের নবাগত এই ফ্র্যাঞ্চাইজিটির জন্য।
টুর্নামেন্টে নিজেদের তৃতীয় জয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মুলতান সুলতান্স। কিন্তু ম্যাচ জয়ের পরেও স্বস্তিতে থাকার সুযোগ নেই মুলতানের ক্রিকেটারদের। ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে আবারো মাঠে নামতে হবে রাওয়ালপিন্ডি পিন্ডিজের বিপক্ষে মাঠে নামতে হবে। পিএসএলে টানা খেলার এই ধকলে ক্লান্ত হয়ে উঠেছেন মুলতানের অধিনায়ক অ্যাস্টন টার্নার। এমনটা চলতে থাকলে মাঠেই ঘুমিয়ে পড়তে হবে বলেও রসিকতা করেন এই অস্ট্রেলিয়ান।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাজারে নিজেদের সঠিক পথেই রেখেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল)। দুনিয়া জুড়ে বেশ কয়েকটি নামকরা টুর্নামেন্ট থাকলেও সবার উপরের জায়গাটা আইপিএলের। ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের পরই আসে পিএসএলের নাম। মহসিন নাকভির বিশ্বাস, আইপিএলকে হটিয়ে দ্রুতই বিশ্বের এক নম্বর লিগ হয়ে উঠবে পিএসএল।
প্রথম ওভারে আঁটসাঁট বোলিংই করলেন রিশাদ হোসেন। দ্বিতীয় ওভারে এক ছক্কায় হজম করলেন ১২ রান। ২ ওভারে ১৭ রান খরচা করেও উইকেটশূন্য ছিলেন ডানহাতি লেগ স্পিনার। তৃতীয় ওভারের তৃতীয় বলে এসে উইকেটের দেখাও পেলেন রিশাদ। ফেরালেন মোহাম্মদ ফাইককে। তবে পরের তিন বলে দিলেন ১৫ রান। সব মিলিয়ে ৩ ওভারে ৩৬ রানে বাংলাদেশের তারকা স্পিনার নিলেন মাত্র একটি উইকেট। রিশাদের এমন বোলিংয়ের দিনে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে ৭ উইকেটে হেরেছে পিন্ডিজ। পিএসএলের চলতি আসরে টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচের সবকটিতে হারলেন রিশাদ-মোহাম্মদ রিজওয়ানরা।