শৃঙ্খলায় কোনো ছাড় নয়, স্পষ্ট জানিয়ে দিলেন বাবর
দ্বিতীয় দফায় পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন বাবর আজম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন শৃঙ্খলা, ফিটনেস ও পারফরম্যান্সের সঙ্গে কোনো আপস করা হবে না। একই সঙ্গে খেলোয়াড়দের প্রতি পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেও তিনি জানিয়েছেন, সেই সমর্থন অর্জন করে নিতে হবে।