ইডেনে জয়ের পর অভিষেকের শাস্তি
ইডেন গার্ডেন্সে বড় জয়ের পরই শাস্তির মুখে পড়লেন অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনার আচরণবিধি ভঙ্গ করায় তার ম্যাচ পারিশ্রমিকের ২৫ শতাংশ কেটে নেয়া হয়েছে। পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।
ইডেন গার্ডেন্সে বড় জয়ের পরই শাস্তির মুখে পড়লেন অভিষেক শর্মা। সানরাইজার্স হায়দরাবাদের এই ওপেনার আচরণবিধি ভঙ্গ করায় তার ম্যাচ পারিশ্রমিকের ২৫ শতাংশ কেটে নেয়া হয়েছে। পাশাপাশি তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে।
আইপিএল চলাকালীনই ভবিষ্যৎ মৌসুম নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে আয়োজক মহল। প্রতিযোগিতাটিকে আরও বড় আকারে নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে। বর্তমানে মোট ম্যাচ সংখ্যা ৭৪ হলেও, তা বাড়িয়ে ৯৪ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে দলের সংখ্যাও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে।
ইডেনের উইকেট নিয়ে আলোচনা যেন থামছেই না। গত আসরেও এই মাঠের পিচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন আজিঙ্কা রাহানে। নতুন মৌসুমেও প্রথম ম্যাচে হারের পর একই বিষয় সামনে আনলেন তিনি। অধিনায়কের মতে, ম্যাচের দ্বিতীয় ভাগে ব্যাট করা তাদের জন্য প্রত্যাশার তুলনায় কঠিন হয়ে উঠেছিল।
ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অংশ, ধর্মীয় কিছু সংগঠন ও ধর্মীয় গুরুদের কয়েকজন মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পরবর্তীতে ভারতীয় বোর্ডের নির্দেশে বাংলাদেশের তারকা পেসারকে ছেড়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় বোর্ড সত্যিই মুস্তাফিজকে বাদ দিতে চাপ দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মুখে কুলুপ এঁটে রাখলেন অরুণ সিং ধুমাল।
ভারতীয় ক্রিকেট দলে এক ঝাঁক তারকার ভিড়ে নিজের আলোয় উজ্জ্বল ছিলেন যুবরাজ সিং। শচীন টেন্ডুলকার থেকে বীরেন্দর শেবাগ, এমএস ধোনি থেকে জহির খান। এদের প্রত্যেকের সঙ্গেই খেলেছেন যুবরাজ। এতো তারকা বোলারদের ভীরেও নিজেকে আলাদা করে চিনিয়েছিলেন এই অলরাউন্ডার।
রেকর্ড পারিশ্রমিকে গত বছর লক্ষ্মৌ সুপার জায়ান্টসে যোগ দেন ঋষভ পান্ত। সেবার গড়পরতা এক আসর কাটানোর পর এ বছর পান্তের ওপর প্রত্যাশার চাপ আরো বেশি। কিন্তু নতুন মৌসুমের প্রথম ম্যাচে গত আসরের মত আরো একবার হতাশ করেছেন লক্ষ্মৌর অধিনায়ক। নিজেকে ওপেনিংয়ে তুলে এনে বাড়তি দায়িত্ব নিতে চাইলেও সফল হতে পারেননি। এরপরেও দল ও নিজের জন্য পান্তকে ওপেনিংয়েই থেকে যাবার অনুরোধ সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের।
ইতিহাস গড়ে এবারের আইপিএল শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আইপিএল ইতিহাসে দ্রুততম ২০০ এর বেশি রান তাড়া করে জয়ের নজির গড়ে তারা, মাত্র ১৫.৪ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলেছে তারা। এর নেপথ্যে বড় ভূমিকা আছে দীনেশ কার্তিকের।
এবারের আইপিএল আসরের নিলামে সর্বোচ্চ পারিশ্রমিক ২৫ কোটি ২০ লাখ রুপিতে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই গ্রিনকে মৌসুমের প্রথম ম্যাচে অলরাউন্ডার হিসেবে দেখাই গেলো না মাঠে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে অভিষেক নায়ার জানালেন, গ্রিনকে নিলাম থেকে 'অলরাউন্ডার' হিসেবেই কিনেছিল কলকাতা।
কদিন আগেই ১৫ পেরিয়ে ১৬ বছরে পা দিয়েছেন বৈভব সূর্যবংশী। কিন্তু তার ব্যাটের ঝলক যেন অনেক অভিজ্ঞ ব্যাটারকেও ছাড়িয়ে যাচ্ছে। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে এখনই তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার আলোচনা শুরু হয়েছে। তবে ভারতের অনেক সাবেক ক্রিকেটার অবশ্য তাকে এত দ্রুত তাকে জাতীয় দলে চান না। বিশেষ করে চাপের কারণে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচ মৌসুম মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন অর্জুন টেন্ডুলকার। এবার শচিন টেন্ডুলকার পুত্র নাম লিখিয়েছেন নতুন দলে। তিনি খেলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে। মুম্বাইয়ের হয়ে সব মিলিয়ে মাত্র পাঁচটি ম্যাচে খেলার সুযোগ হয়েছে অর্জুনের। তাই আক্ষেপ করেছেন তিনি।
২০২৭ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফর করবে জিম্বাবুয়ে। ভারতে যাওয়ার আগে চলতি বছর সূর্যকুমার যাদব-অভিষেক শর্মাদের আতিথেয়তা দেবে তারা। ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
ভারতের জার্সিতে নিজের শেষ ম্যাচটা হয়তো খেলেই ফেলেছেন মোহাম্মদ শামি। বিষয়টি এখন যেন মেনে নিয়েই এগোচ্ছেন এই অভিজ্ঞ পেসার। টানা ১২ বছর ভারতের বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন তিনি। বিরাট কোহলি এবং রবি শাস্ত্রীর অধীনে ভারতের নির্ভরযোগ্য বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন শামি।