ইডেনের উইকেট নিয়ে অসন্তুষ্ট হলেও ‘অজুহাত’ নেই রাহানের
ইডেনের উইকেট নিয়ে আলোচনা যেন থামছেই না। গত আসরেও এই মাঠের পিচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন আজিঙ্কা রাহানে। নতুন মৌসুমেও প্রথম ম্যাচে হারের পর একই বিষয় সামনে আনলেন তিনি। অধিনায়কের মতে, ম্যাচের দ্বিতীয় ভাগে ব্যাট করা তাদের জন্য প্রত্যাশার তুলনায় কঠিন হয়ে উঠেছিল।