ক্যারিয়ারসেরা র্যাঙ্কিংয়ে তানজিদ, এগোলেন সাইফও
আইসিসির সদ্য প্রকাশিত র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৭ ধাপ এগিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জোড়া হাফ সেঞ্চুরি হাঁকিয়ে। তিনি ২০ নম্বরে জায়গা করে নিয়েছেন। ৯ ধাপ এগিয়েছেন সাইফ হাসানও। তিনি ২৭ নম্বরে অবস্থান করছেন। সেরা পঞ্চাশে আর কোনো বাংলাদেশি ব্যাটসম্যান নেই।