সিলেটকে হারিয়ে বোনাস পেলেন শান্ত-মুশফিকরা
রুয়েল মিয়ার করা শেষ ওভারে ৫৮ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন নাজমুল হোসেন শান্ত। একই ওভারের চতুর্থ বলে হাফ সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ ব্যাটারের পঞ্চাশ ছোঁয়ার পাশাপাশি জয়ও পায় রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট টাইটান্সের ১৯১ রানের লক্ষ্য দুই বল ও ৮ উইকেট হাতে থাকতেই পেরিয়ে যান হান্নান সরকারের শিষ্যরা। উদ্বোধনী ম্যাচেই এমন জয় পাওয়ার পর ক্রিকেটার, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফদের বোনাস দিয়েছেন রাজশাহীর মালিকপক্ষ।