৭ জুন বিসিবি নির্বাচন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রকাশিত নির্বাচনী তফসিল অনুযায়ী, ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে। একই দিন ভোট গণনা শেষে চূড়ান্ত ফলও প্রকাশ করা হবে।