দ্য হান্ড্রেডের পুরো আসরে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ
ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের পুরো আসরে খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের পুরো আসরে খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে অনাপত্তিপত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কদিন আগেই কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ। কাউন্টি ক্রিকেটের পর টি-টোয়েন্টি ভাইটালিটি ব্লাস্টে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের পেসার। কেন্টের সঙ্গে তিন ম্যাচের জন্য চুক্তি করেছেন হাসান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কেন্ট।
অনেকটা নীরবেই শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের তৃতীয় আসর। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহও এবার তুলনামূলক কম। কারণ, আগের দুই আসরের মতো এবার টুর্নামেন্টে নেই কোনো বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি। তবে দল না থাকলেও বাংলাদেশ থেকে থাকছেন একজন প্রতিনিধি।
সম্প্রতি বাংলাদেশ ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এর আগে তাকে অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর হিসেবেও দায়িত্ব দিয়েছিল বিসিবি। এবার বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকেও দেশের ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটার গড়ার কাজে যুক্ত করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর মুশফিক আগ্রহ দেখালে তাকে কোচিংয়ে যুক্ত করার সর্বোচ্চ চেষ্টা করবে বিসিবি।
আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা সিক্সার্সের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন শামীম পাটোয়ারি। তবে শুক্রবার দিবাগত রাতে দেশের একটি পত্রিকায় প্রকাশিত খবরে দাবি করা হয়, শুরুতে তাকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে জয়ের নায়ক হয়েছিলেন ইনোসেন্ট কাইয়া। এবার তারই পুরষ্কার পেলেন তিনি। ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন তিনি। শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিবাবুয়ে।
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে চলতি বছরের আগষ্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। বাংলাদেশে আসার আগে দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছেন শুভমান গিলরা। সিরিজের সূচি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
বাংলাদেশের বিপক্ষে চলমান দ্বিপক্ষীয় সিরিজের মাঝপথে নিজেদের কোচিং দলে নতুন সদস্য যুক্ত করেছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে বোলিং কোচের দায়িত্ব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। গত ২৩ জুন বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হলেও ১ জুলাই আনুষ্ঠানিকভাবে তার নিয়োগ চূড়ান্ত করা হয়।
চলতি বছরের আগস্ট ও সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ নিয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এর আগে অনিশ্চয়তার মধ্যে থাকা এই সিরিজের টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। আর তাতেই সিরিজটি নিয়ে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে।
২০২৬ ও ২০২৭ সালের ঘরের মাঠের আন্তর্জাতিক ম্যাচগুলোর টেলিভিশন ও ডিজিটাল সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য সম্প্রতি দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দরপত্রেই ভবিষ্যৎ হোম সিরিজগুলোর সম্ভাব্য সূচির উল্লেখ রয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেই নিয়মিত অধিনায়ক লিটন দাস। ফলে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত।
পাকিস্তানকে হোয়াইটওয়াশের পর নিজেরদের ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠেছিল বাংলাদেশ। এবার জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারের পর সাত নম্বর জায়গা হারিয়েছে টাইগাররা। আইসিসির সবশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে এখন আট নম্বরে আছে নাজমুল হোসেন শান্তর দল। এদিকে ব্যাটারদের টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন ইশান কিশান। স্বদেশী অভিষেক শর্মাকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বের এক নম্বর ব্যাটার হয়েছেন এই বাঁহাতি ব্যাটার।