বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। আজ বোর্ডের চলমান সভায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বোর্ডের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। আজ বোর্ডের চলমান সভায় তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। বোর্ডের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অস্বীকৃতি নিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে চলা আলোচনার পরই এই সিদ্ধান্ত নেয় আইসিসি।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অস্বীকৃতি নিয়ে প্রায় তিন সপ্তাহ ধরে চলা আলোচনার পরই এই সিদ্ধান্ত নেয় আইসিসি।
ম্যাচ জিততে শেষ ওভারে ২০ রান প্রয়োজন ছিল আয়ারল্যান্ড নারী দলের। বোলিংয়ে এসে প্রথম তিন বলে মাত্র দুই রান দেন মারুফা আক্তার। ডানহাতি পেসারের চতুর্থ ও পঞ্চম বলে টানা দুইটি চার মারেন অ্যামি হান্টার। শেষ বলে ১০ রান প্রয়োজনে হলে স্বাভাবিকভাবেই সমীকরণ মেলাতে পারেননি তিনি। ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি হান্টার। বৃথা গেছে গ্যাবি লুইসের ১০ চার ও এক ছক্কায় ৫৮ বলে খেলা ৭৩ রানের ইনিংসও। আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়ে টানা চার ম্যাচে জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সুপার সিক্সে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বাকি দুই প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। লড়াইয়ে আছে স্কটল্যান্ড, থাইল্যান্ড ও নেপাল।
আইসিসি আল্টিমেটাম দিলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। সিদ্ধান্ত না পরিবর্তন করলে ভবিষ্যতে বাংলাদেশ সফর বয়কট করতে পারে ভারত। সেক্ষেত্রে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। আজিঙ্কা রাহানে মনে করেন, ভারত যদি বাংলাদেশ সফর বয়কট করে তাহলে বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যেতে পারে।
বোর্ড সভায় ভোটাভুটিতে হেরে যাওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, শেষ মুহূর্তে আইসিসির মিরাকলের অপেক্ষা করছেন তারা। তবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার অবস্থানের এখনো কোন পরিবর্তন হয়নি। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ। মোহাম্মদ আজারউদ্দিন মনে করেন, বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যদি ভারতে না যায় তাহলে এটা তাদেরই ক্ষতি।
নিরাপত্তা ঝুঁকি না কমায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ। গুঞ্জন আছে, লিটন দাস-মুস্তাফিজু রহমানরা যদি শেষ পর্যন্ত টুর্নামেন্ট খেলতে না যায় তাহলে বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তানও। নাজাম শেঠি জানান, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যদি এমন সিদ্ধান্ত নেয় তাহলে তাদের পাশে থাকবেন তিনি।
আইসিসির ২৪ ঘণ্টার আল্টিমেটামের পর বাংলাদেশ নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ দল। এখনও আইসিসি বাংলাদেশের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি আইসিসি বাংলাদেশকে ছাড়াই বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে।
নিরাপত্তা ঝুঁকি থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ভারতের সঙ্গে টানাপোড়েনের পর থেকেই এমন সিদ্ধান্তের কথা জানিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২২ জানুয়ারি জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষেও পুরনো সিদ্ধান্তেই অনড় থাকে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অভিভাবক বিসিবির এমন সিদ্ধান্তকে সমর্থন দিয়ে সাধুবাদ জানিয়েছেন শরিফুল।
সাহিবজাদা ফারহানের সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ার পাশাপাশি বিপিএলে ফাইনালে তানজিদ হাসান তামিম খেললেন ৭ ছক্কায় ৬২ বলে ১০০ রানের ইনিংস। বাঁহাতি ওপেনারের ওমন ব্যাটিংয়েই চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ১৭৪ রানের পুঁজি পায় রাজশাহী ওয়ারিয়র্স। রান তাড়ায় শুরু থেকেই ছন্নছড়া চট্টগ্রাম রয়্যালস। ইনিংসের তৃতীয় ওভারেই নাইম শেখ ও মাহমুদুল হাসান জয়কে ফিরিয়ে বন্দর নগরীরের দলকে চেপে ধরেন বিনুরা ফার্নান্দো।
বিপিএল ফাইনাল শুরু হতে তখনো ঘণ্টা দেড়েক বাকি। এমন সময় হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে মাঠে এলেন আকবর আলী ও সালমা খাতুন। বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো অধিনায়ক হিসেবে ট্রফির নিয়ে মিরপুরে আসেন আকবর। চলতি বিপিএলে ডানহাতি উইকেটকিপার ব্যাটার খেলেছেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। শেখ মেহেদী ফটোসেশন করলেও চট্টগ্রাম রয়্যালসের বাকি ক্রিকেটাররা ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পেলেন না। নাইম শেখদের সেই সুযোগটা কেড়ে নিয়েছেন তানজিদ হাসান তামিম। দুর্দান্ত ব্যাটিংয়ে রাজশাহীর হয়ে বিপিএল ফাইনালে সেঞ্চুরি করেন বাঁহাতি ওপেনার।
ফ্র্যাঞ্চাইজি ও ক্লাবের লিগ সিস্টেমের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে ‘সোনার বাংলা পাথওয়ে টি-টোয়েন্টি ক্রিকেট লিগ ২০২৬ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাসখানেক পেরিয়ে গেলেও সেই টুর্নামেন্ট আলোর মুখে দেখেনি। ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ করে দিতে সিসিডিএম টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন তারা।