নতুন ভূমিকায় বিপিএলে আসছেন শোয়েব আখতার
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের কিংবদন্তি এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি।
শততম টেস্টে সেঞ্চুরি পূরণের জন্য আগের দিন ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় দিনের সকালে নেমে দিনের দ্বিতীয় ওভারে জর্ডান নেইলের বলে লেগ সাইডে ঠেলে তিনি সেঞ্চুরি সম্পূর্ণ করেন। এ ইনিংসের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করলেন।
আগামী ২৩ নভেম্বর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরের নিলাম। তবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আগামী আসরের নিলাম নির্ধারিত সময়ে হচ্ছে না। নতুন সূচিতে ৩০ নভেম্বর বিকেল তিনটায় হোটেল রেডিসন ব্লুতে হবে বিপিএল নিলাম। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এশিয়া কাপ রাইজিং স্টার্সে বাংলাদেশ আগেই সেমি ফাইনাল নিশ্চিত করেছে। তবে পূর্ণ ৬ পয়েন্ট তুলে নিতে শ্রীলঙ্কাকে হারানোর বিকল্প ছিল না আকবর আলীর দলের সামনে। তবে ১৬০ রানের লক্ষ্য পেয়েও লঙ্কানদের হারাতে পারেনি বাংলাদেশ। তাদের ইনিংস থেমেছে ১৫৩ রানে। ফলে ৬ রানের হারতে হয়েছে ম্যাচটি। শেষ ম্যাচে হারলেও গ্রুপসেরা হয়ে সেমি ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
আয়ারল্যান্ড সিরিজ শুরুর বেশ কয়েকদিন আগে থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মুশফিকুর রহিম। সিলেটে টেস্টেও ডানহাতি অভিজ্ঞ ব্যাটারকে নিয়ে কথা বলতে হয়েছে নাজমুল হোসেন শান্তকে। টি-টোয়েন্টি এবং ওয়ানডেকে আগেই বিদায় বলা মুশফিকের জন্য মিরপুর টেস্টটা বিশেষ। শুধু মুশফিক নন পুরো বাংলাদেশের জন্যই বিশেষ একটা ম্যাচ। মিরপুর টেস্ট দিয়েই প্রথম বাংলাদেশি হিসেবে ১০০ টেস্ট খেলার কীর্তি গড়েছেন তিনি।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টেও প্রথম দিন শেষে ভালো অবস্থায় আছে টাইগাররা। ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল। ৯৯ রানে অপরাজিত মুশফিকুর রহিম। আর লিটন দাস অপরাজিত ৪৭ রানে।
ঢাকা টেস্টের প্রথম দিনের বাকি তখন এক ওভার। শততম টেস্ট খেলা মুশফিকুর রহিম তখন অপরাজিত ৯৩ রানে। অনেকেই ভেবেছিলেন সেঞ্চুরিটা বোধ হয় হয়েই যাবে এদিন তার। তবে হয়নি। ৯৯ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করতে হয়েছে বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটারকে।
সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে একই গ্রুপে ছিল বাংলাদেশ ও ভারত। যুব বিশ্বকাপের আগামী আসরেও একই গ্রুপে রাখা হয়েছে তাদের। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া বিশ্বকাপ শুরু হবে বাংলাদেশের। ১৭ জানুয়ারি জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবেন আজিজুল হাকিম তামিম-জাওয়াদ আবরাররা।
ক্যারিয়ারে প্রথমবার টি-টেন লিগে খেলতে গিয়ে বোলিংয়ে শুরুটা ভালো হয়নি সাইফ হাসানের। ইনিংসের সপ্তম ওভারে বোলিং করতে এসে দুই ছক্কায় ১৭ রান দেন ডানহাতি এই অফ স্পিনার। বোলিংয়ে সুবিধা করতে না পারা সাইফ এদিন ব্যাট হাতেও দলকে জেতাতে পারেননি। ১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে তার দলের ইনিংস থামে ১১০ রানে। ৩ উইকেট নিয়ে নর্দান ওয়ারিয়র্সকে জিতিয়েছেন শাহনাওয়াজ দাহানি। ২ উইকেট নিয়েছেন পেসার তাসকিন আহমেদও।
অন্য সাধারণ দিনের তুলনায় দিনটি ছিল একেবারেই ভিন্ন। যেখানে দুই দলকে ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশী হিসেবে ১০০তম টেস্ট, বাংলাদেশের ক্রিকেট ও মুশফিকের জন্য অনেক বড় প্রাপ্তি। আর এই দিনটিকে আরও স্মরণীয় করে রেখেই সেঞ্চুরি হাঁকিয়ে মিরপুর টেস্টে দিন শেষ করতে চেয়েছিলেন তিনি। যদিও দিনের খেলা শেষ হয়ে যাওয়াতে ৯৯ রানে অপরাজিত আছেন মুশফিক। বাংলাদেশ চার উইকেটে ২৯২ রান নিয়ে দিন শেষ করেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গত আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল অ্যালেক্স হেলস। সামাজিক যোগাযোগমাধ্যমে ইংলিশ ওপেনারের খেলার কথা নিশ্চিতও করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। অথচ বিপিএলের গত আসরে হেলস খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে। পুরনো সম্পর্কের জেরেই ঢাকার পরিবর্তে ২০১৭ সালের চ্যাম্পিয়নদের বেছে নিয়েছিলেন টি-টোয়েন্টির মারকুটে এই ওপেনার।
২০২২ সালে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে ৭৮ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদুল হাসান জয়। পরের ম্যাচে সাউথ আফ্রিকার ডারবানে পেয়েছিলেন সেঞ্চুরিও। সেই ম্যাচের পর থেকে নিজেকে হারিয়ে খুঁজছিলেন ডানহাতি এই ব্যাটার। মাঝে টেস্ট দল থেকে বাদও পড়েছিলেন তিনি। ফেরার ম্যাচে নিজেকে রাঙিয়েছেন জয়, খেলেছেন ক্যারিয়ারসেরা ইনিংসও।