এমন ‘সাহস’ কোথায় পেয়েছিলেন শান্ত?
নাহিদ রানার আগুনে বোলিং পাকিস্তান দ্বিতীয় ইনিংসে গুঁটিয়ে গেছে ১৬৩ রানে। আর তাতেই ১০৪ রানের বড় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। পাকিস্তানের মতো দলকে ২৬৮ রানের লক্ষ্য দিয়ে দুই সেশনের মধ্যেই গুঁড়িয়ে দেয়া নিশ্চিতভাবেই বাংলাদেশের জন্য বড় অর্জন।