বিজয়-লিটনদের ব্যর্থতায় বাংলাদেশের হতাশার দিন
গলে প্রথম ইনিংসে ১০ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি এনামুল হক বিজয়। পরের ইনিংসে অবশ্য ৪ রান করতে পেরেছিলেন। এমন পারফরম্যান্সের পরও কলম্বোতেও সাদমান ইসলামের সঙ্গী সেই বিজয়ই। সেটা না করে অবশ্য উপায়ও ছিল না বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের। সিরিজ শুরুর আগে গুঞ্জন ছিল লঙ্কাদ্বীপে হয়ত ওপেনিং করবেন নাজমুল হোসেন শান্ত। তবে গলের দুই ইনিংসে চারে নেমে সেঞ্চুরি পাওয়ার পর নিশ্চিতভাবেই নিজের পছন্দের জায়গা ছাড়তে চাইবেন না বাংলাদেশের অধিনায়ক। তাতে ওপেনিং থেকে বিজয়কে সরানোর খুব বেশি সুযোগ ছিল না বাংলাদেশের সামনে।