ভুল থেকে শিখছি বলেই আগে থেকে ভালো ফলাফল হচ্ছে: শান্ত
গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে পুরো পাঁচদিন খেলে এবং লড়াই করে ড্র করেছিল বাংলাদেশ। যদিও কলম্বো টেস্টে এমনটার ছিটেফোঁটাও দেখা যায়নি। এ কারণে বাংলাদেশ দলও হেরেছে ইনিংস এবং ৭৮ রানের বড় ব্যবধানে। ম্যাচ হারের পর এ নিয়ে হতাশা প্রকাশ করেছে নাজমুল হোসেন শান্ত।