‘ওরা হয়ত মানিয়ে নিতে পারেনি’ হেসনের সমালোচনার জবাবে ইমন
বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান আলী আঘা উইকেটের সমালোচনা করে বললেন, ‘বাংলাদেশে ভালো উইকেট পাওয়া কঠিন।’ সংবাদ সম্মেলনে এসে মাইক হেসনও পুরোটা সময় জুড়ে মিরপুরের উইকেটের সমালোচনাই করলেন। পাকিস্তানের প্রধান কোচের মতে, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে এমন উইকেটে খেলে প্রস্তুতি নেয়া আদর্শ নয়। সফরকারীরা উইকেটের সমালোচনা করলেও পারভেজ হোসেন ইমন মনে করেন, পাকিস্তানের ক্রিকেটাররা হয়ত মানিয়ে নিতে পারেনি।