বিসিবির হেড অফ টার্ফ ম্যানেজমেন্টের দায়িত্বে টনি হেমিং
দুই বছরের চুক্তি থাকলেও এক বছর না হতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চাকরি ছেড়েছিলেন টনি হেমিং। অভিমানের জেরে পদত্যাগ করা অস্ট্রেলিয়ান কিউরেটর বাংলাদেশে ফিরলেন বছরখানেকের ব্যবধানে। সবকিছু ঠিক থাকলে দুই বছরের জন্য বিসিবির টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে যোগ দিচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইফতেখার রহমান মিঠু।