শিরোপাতে চোখ রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ
আইসিসির কোনো টুর্নামেন্ট মানেই বাংলাদেশের হতাশার গল্প। তবে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সুখস্মৃতিও আছে। সেবার মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে সেমি ফাইনালে খেলেছিল টাইগাররা। ৮ বছর পর মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ।