শান্তদের জয়ের পরিকল্পনা ভেস্তে দিয়েছে বৃষ্টি
প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া মুশফিকুর রহিম যেন খেলছিলেন আরেকটি পঞ্চাশ ছোঁয়ার আশায়। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিংটাও ছিল একই ধাঁচের। দ্রুত রান তুলে শ্রীলঙ্কাকে বড় লক্ষ্য দেয়ার আশায় গুঁড়েবালি দিয়ে মুশফিক ও শান্ত যেন ব্যাটিং করছিলেন গল টেস্ট ড্রয়ের জন্য। ম্যাচ শেষে অবশ্য শান্ত জানালেন, জয়ের জন্যই পুরো ম্যাচ খেলেছে বাংলাদেশ। পাশপাশি এও জানান, বৃষ্টির কারণেই তাদের পরিকল্পনা করতে হয়েছে।