গতির ঝলক দেখানো নাহিদ রানার প্রশংসায় রাচিন
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি দিয়েই আইসিসির কোনো গ্লোবাল টুর্নামেন্টে প্রথমবারের মতো খেললেন নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হেরে গেলেও প্রশংসা পাচ্ছে তার পারফরম্যান্স। তার দারুণ গতির প্রশংসা করেছেন ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্র।