প্রিমিয়ার লিগ মাতিয়ে বাছাইপর্বের স্কোয়াডে জান্নাতুল-ইশমা-রিতু
গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারায় সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ নারী দল। যার কারণে এই বছর বাছাইপর্ব খেলতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে। এবার সেই বাছাইপর্বের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।