সবাইকে ধৈর্য ধরতে বলছেন সিমন্স
সাম্প্রতিক সময়ে একের পর এক ম্যাচ হেরেই চলেছে বাংলাদেশ। প্রধান কোচ হিসেবে আসার পর থেকেই ব্যর্থতায় সময় পার করছেন ফিল সিমন্স। আপাতত বাংলাদেশের ভক্তদের ধৈর্য ধরতে বলছেন ক্যারিবিয়ান এই কোচ।
সাম্প্রতিক সময়ে একের পর এক ম্যাচ হেরেই চলেছে বাংলাদেশ। প্রধান কোচ হিসেবে আসার পর থেকেই ব্যর্থতায় সময় পার করছেন ফিল সিমন্স। আপাতত বাংলাদেশের ভক্তদের ধৈর্য ধরতে বলছেন ক্যারিবিয়ান এই কোচ।
সিলেট টেস্টে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জয়ের পথে এক ধাপ এগিয়ে গেছে জিম্বাবুয়ে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল গড়ে বাংলাদেশকে এবার চমকে দিয়েছে সফরকারীরা। তারা সেশন বাই সেশন ধরে খেলে বাংলাদেশকে হারিয়েছে সিলেটে। এবার চট্টগ্রামেও সেই পরিকল্পনাতেই এগোতে চায় জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরে ইতোমধ্যেই সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় নাজমুল হোসেন শান্তর দল। সিরিজ সমতায় আনতে আগ্রাসী ঘরানার ক্রিকেট খেলবে বাংলাদেশ। সংবাদ সম্মেলনে এমনটা ইঙ্গিত দিয়েছেন ফিল সিমন্স।
তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে নাটকীয় ব্যাপার হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। নিষেধাজ্ঞ দেয়া, এক ম্যাচ কমানো, আবার নিষেধাজ্ঞা দেয়া ও পরবর্তীতে এক বছর নিষেধাজ্ঞা পিছিয়ে দেয়ার মতো ঘটনা ঘটেছে।
মে মাসে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে সিরিজ খেলতে আসছে নিউজিল্যান্ড 'এ' দল। আসন্ন এই সিরিজের প্রথম দুইটি ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। সিলেট টেস্টের বদলা চট্টগ্রামে নিতে পারে বাংলাদেশ। এবার জিম্বাবুয়ের লক্ষ্য বাংলাদেশের সেই লড়াই থামানো। দলটির ওপেনার বেন কারান জানিয়েছেন তারা জানেন ম্যাচটি সহজ হবে না।
কারান ভাইয়েরা ব্যস্ত সময় কাটাচ্ছেন এই সময়ে। বড় ভাই টম কারান খেলছেন পিএসএলে। আর ছোটো ভাই স্যাম কারান আইপিএলে। আর তাদের মেজো ভাই বেন কারান বাংলাদেশে খেলছেন জিম্বাবুয়ের হয়ে। দুই ভাই অলরাউন্ডার হলেও বেন পুরোদস্তর ওপেনিং ব্যাটার।
সাদা পোশাকে বাংলাদেশের হয়ে বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই মুশফিকুর রহিম। ঠিক সময়ে নিয়মিত অনুশীলন সারলেও মাঠে রান পাচ্ছেন না এই ব্যাটার। দুর্দিনে তার পাশে এসে দাঁড়িয়েছেন টেস্ট দলের ইনফর্ম উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। দ্রুতই মুশফিক হারানো ছন্দে ফিরবেন বলে প্রত্যাশা জাকেরের।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিয়ে চরম আর্থিক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ এসেছে। এগুলোকে ‘অসত্য ও মানহানিকর’ বলছে বিসিবি। নিচে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি তুলে ধরা হলো।
হার্ট অ্যাটাকে হঠাৎই অসুস্থ হয়ে পড়া তামিম ইকবাল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় গেছেন মার্চের শেষ সপ্তাহেই। চিকিৎসকের পরামর্শের অধীনের পাশাপাশি লম্বা বিশ্রামে থাকার কথা ছিল বাংলাদেশের অধিনায়কের। তবে মাঠের ক্রিকেটে ফিরতে সিঙ্গাপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। এখনো সবুজ সংকেত না পেলেও তিন মাস পর ক্রিকেটে ফিরতে চান তামিম।
বিশাল এক নাটকীয়তা হয়েছে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা নিয়ে। এবার আরেক দফায় হৃদয়ের শাস্তি পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের দাবির প্রেক্ষিতে হৃদয়ের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগতি করেছে বিসিবি। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে ফিক্সিংয়ের সন্দেহ তৈরি হয়েছিল একটি ম্যাচকে ঘিরে। গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুরের ম্যাচকে ঘিরে ওঠা সেই সন্দেহের ম্যাচটি নিয়ে তদন্ত চলছে বিসিবির। ঘটনাটি গত ০৯ এপ্রিলের। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ম্যাচে শাইনপুকুরের দুটি আউট জন্ম দেয় সন্দেহের।