অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে র্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের সুফল পেয়েছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার পথে আরও শক্ত অবস্থান তৈরি করেছে দলটি। বর্তমানে নবম স্থানে থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৮৭।