বাংলাদেশের হয়ে আরো ২ বছর খেলে অবসরে যেতে চান সাকিব
গত ছয়-সাত মাস ধরেই বাংলাদেশের ক্রিকেটে ব্রাত্য সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে খেলার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন এই অলরাউন্ডার। দেশের মাটিতেই ক্রিকেট থেকে অবসরে যেতে চান সাকিব।
গত ছয়-সাত মাস ধরেই বাংলাদেশের ক্রিকেটে ব্রাত্য সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে খেলার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন এই অলরাউন্ডার। দেশের মাটিতেই ক্রিকেট থেকে অবসরে যেতে চান সাকিব।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় বিকেল ৫ টা ৩৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমেছেন তারা। সেখান থেকে ডমেস্টিক ফ্লাইটে করে সিলেটে যাওয়ার কথা রয়েছে শন উইলিয়ামস-ক্রেইগ আরভিনদের। পূর্ণ শক্তির দল নিয়েই বাংলাদেশে খেলতে এসেছে সফরকারীরা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে তেমন ব্যস্ততা ছিল না মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একাডেমি মাঠে তখন অনুশীলনে ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগের দলগুলো। কিন্তু এর মাঝেই হঠাৎ সাড়া পড়ে গেল চারিদিকে। বিসিবি কার্যালয়ের সামনে গাড়ি থেকে নামলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন সদস্য। পরে জানা গেল, সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনায় এসেছেন তারা।
তিন ম্যাচের ওয়ানডে এবং সমানসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী আগস্টে বাংলাদেশে আসছে ভারত। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ! আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে থাকা এই সিরিজ দুটির সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ দলের স্পিন কোচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ সোহেল ইসলাম। পাকিস্তানের লেগ স্পিন কিংবদন্তি মুশতাক আহমেদকে জিম্বাবুয়ে সিরিজে রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ইমার্জিং ক্রিকেটে নিজেদের প্রথম সিরিজে সাউথ আফ্রিকা নারী ক্রিকেটের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী মাসে ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা।
ওয়েস্ট ইন্ডিজ সফরের ৫ মাস পেরিয়ে যাওয়ার পর আবারও টেস্ট ক্রিকেটে ফিরছেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হকরা। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হচ্ছে। কয়েকমাস পর টেস্ট খেলার ভাবনা থেকে সিলেটে দিন দশেকের অনুশীলন ক্যাম্প করার কথা ছিল বাংলাদেশের।
প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে হুইলচেয়ার ক্রিকেট বিশ্বকাপ। এতে অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমন্ত্রণের এমন খবর জানিয়েছেন বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের প্রতিষ্ঠাতা সদস্য ও অধিনায়ক মোহাম্মদ মহসিন।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ২৮ রানের জয় তুলে নিয়েছে রূপগঞ্জ টাইগার্স। এই ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৫০ রান তোলে রূপগঞ্জ। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শাইনপুকুর। তাদের ইনিংস থামে ২২২ রানে।
দুপুর গড়িয়ে সময় তখন প্রায় তিনটা। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তখন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ব্যাটিং করছেন আবাহনীর নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। সবকিছু ঠিক থাকলে মর্যাদার লড়াইয়ে মোহামেডানকে নেতৃত্ব দেয়ার কথা ছিল তামিম ইকবালের। তবে অসুস্থতার কারণে পুরো ডিপিএল থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
ঘরের মাঠ চিপকে কলকাতা নাইট রাইডার্সের সামনে রীতিমতো উড়ে গেছে চেন্নাই সুপার কিংস। ৫৯ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ হেরেছে মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ শেষে জানা গেল, নিজেদের পুরোনো ক্রিকেটারদের পরিকল্পনার কাছেই ধরাশায়ী হয়েছে দলটি।
টি-টোয়েন্টিতে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও টেস্ট এবং ওয়ানডেতে এখনও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি ব্যাটার কতদিন বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সেটার নিশ্চয়তা নেই। টেস্ট কিংবা ওয়ানডে থেকে শান্ত সরে দাঁড়ালে অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন মেহেদী হাসান মিরাজ। সুযোগ আসলে বাংলাদেশের অধিনায়ক হতে রাজী আছেন তারকা এই অলরাউন্ডার। তবে আপাতত অধিনায়ক শান্তকে সমর্থন দিতে চান মিরাজ।