আবরারের অপরাজিত ১৩০ রানের ইনিংসে যুবাদের বড় জয়
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেয়া ২১২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩০ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশকে জিতিয়েছেন জাওয়াদ আবরার। তার ১০৬ বলের ইনিংসে ৬টি ছক্কা ও ১৪টি চারের মার ছিল।