১০৮ রানের ওপেনিং জুটি, ২৩৪ রানে অল আউট বাংলাদেশ
দলের সঙ্গে থাকলেও একাদশে সুযোগ পাচ্ছিলেন না সৌম্য সরকার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সুযোগটা পেয়ে কাজে লাগালেন। খেললেন ৫৭ রানের ইনিংস। আরেক ওপেনার সাদমান ইসলামের ব্যাট থেকে এলো ৪৬ রান। উদ্বোধনী জুটিতেই ১০৮ রান তুলল বাংলাদেশ। অথচ সাদমান ফেরার পরই খেই হারায় সফরকারীরা। শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছে ২৩৪ রানে।