ফিরছেন নারিন, এখনো অনিশ্চিত বরুণ
পাঞ্জাব কিংসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের একাদশে ছিলেন না সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। পেটের ব্যথা সেরে ওঠায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ম্যাচ দিয়ে ফিরছেন নারিন। তবে চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে না পারায় বরুণ চক্রবর্তীর ফেরা অনিশ্চিত।