প্রথমবার ভারতের টেস্ট দলে সারানশ, ফিরলেন জাদেজা
ইংল্যান্ড সফরে পাওয়া হ্যামস্ট্রিংয়ের চোটে শ্রীলঙ্কা সফর থেকে ছিটকে গেছেন ওয়াশিংটন সুন্দর। অফ স্পিন বোলিং অলরাউন্ডারের চোটে কপাল খুলেছে সারানশ জৈনের। ২০১৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলেও প্রথমবারের মতো ভারতের টেস্ট দলে সুযোগ পেলেন ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার।