পাকিস্তানকে বিদায় করে ফাইনালে বাংলাদেশ
পাকিস্তানের তিনবারের দেখায় তিনবারই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। রোববার পাকিস্তান অনুর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে বাংলাদেশ ৩২ রানের জয় তুলে নিয়েছে। আর তাতেই ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল। এর ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে স্বাগতিক পাকিস্তানকে।