বল টেম্পারিং নিয়ে মুখ খুললেন আফ্রিদি
পাকিস্তান সুপার লীগে (পিএসএল) বলের আকৃতি পরিবর্তন নিয়ে পাঁচ রানের পেনাল্টি দেয়া হয় লাহোর কালান্দার্সকে। করাচি কিংসের বিপক্ষে ম্যাচে হারের পাশাপাশি বিতর্কও যুক্ত হলো মুস্তাফিজুর রহমানের দলের সাথে। তবে বল টেম্পারিংয়ের এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন লাহোর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। আম্পায়ারদের এমন সিদ্ধান্তে হতাশ আফ্রিদি।