শহীদ আবু সাঈদ স্ট্যান্ড নিয়ে বিসিবির বিবৃতি
জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছিল শহীদ আবু সাঈদ স্ট্যান্ড নামে। যদিও বুধবার রাতে ফেসবুকে সয়লাব হয়ে যায় এই স্ট্যান্ডের নাম সরিয়ে ফেলেছে বিসিবি। তবে রাতেই বিভিন্ন গণমাধ্যমের বরাতে দেখা যায় সেই নাম বহাল আছে।