ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন সিপামলা
হ্যামস্ট্রিংয়ের চোটে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন লুথো সিপামলা। ডানহাতি পেসারের বদলি হিসেবে সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আন্দিলে সিমিলানে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা।