ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন নিশাঙ্কা, বদলি উদারা
হ্যামস্ট্রিংয়ের চোট থেকে এখনো পর্যন্ত সেরে উঠতে পারেননি পাথুম নিশাঙ্কা। চোট থেকে সেরে না ওঠায় পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেলেন ডানহাতি ওপেনার। নিশাঙ্কার বদলি হিসেবে শ্রীলঙ্কার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন লাহিরু উদারা।